• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শেহতাজ ঢাবির জগন্নাথ হলের ৯ তলা থেকে লাফ দিলেন এক শিক্ষার্থী বিয়ের আগে ডেঙ্গুতে হবু বরের মৃত্যু, সিঁদুর পরে শেষ বিদায় বৃষ্টির বরিশাল কোতোয়ালি মডেল থানায় নতুন ওসি মনিরুল ইসলাম মানিকগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে তৃতীয় লিঙ্গের ব্যক্তি নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ প্রবাসীর ঘর থেকে আটকের পর পুলিশের এসআই প্রত্যাহার রংপুরের প্রেমিকার অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা কাগজবিহীন পরীক্ষার যুগে রাবি, ‘পেপারলেস এক্সাম সিস্টেম’ চালু

পটুয়াখালীর অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-১

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালী জেলার দুমকি থানার শ্রীরামপুর থেকে নিখোঁজের ১০ ঘণ্টার মধ্যেই এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার। তিনি জানান, আসামিরা ভিকটিমকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অজ্ঞাতনামা গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০ সদর কোম্পানির একটি চৌকস দল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মো. শাহা জামালকে (৪১) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...