• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু দশমিনায় রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘর পটুয়াখালীতে ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, বাধা এখন ৫০ লাখ টাকা ঝালকাঠিতে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার ৫৪ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ পেয়ে মজনু কাইয়াঁর অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরায় গভীর রাতে পাটের গুদামে আগুন, ১৩০০ মণ পাট পুড়ে ছাই পটুয়াখালীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন জেল হত্যা দিবস আজ

পটুয়াখালীতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে মারধর ও ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুমকি গ্রামে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমরান সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি। তিনি ওই এলাকার মো. জলিল হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার তালতলী বাজারে গেলে খলিল জোমাদ্দারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ছাত্রদল নেতা ইমরান, রাকিব হাওলাদার ওরফে কসাই রাকিবসহ সাত-আটজন তাঁকে মারধর করেন এবং তাঁর পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় খলিল জোমাদ্দার বাদী হয়ে মামলা করেন। মামলায় ইমরানকে ২ নম্বর আসামি করা হয়েছে।

তবে ঘটনাটিকে ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরান ও রাকিব পৃথক ফেসবুক লাইভে এসে দাবি করেন, বালুর ড্রেজার ব্যবসা পরিচালনা করতে গেলে বিএনপি নেতা খলিল জোমাদ্দার তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...