• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ যাত্রী খরায় পিঙ্ক বাস, আড়াই মাসে লোকসান প্রায় ২৮ লাখ টাকা বরিশালে কবরস্থানের পাশ থেকে বাক্সবন্দি অপরিণত নবজাতক উদ্ধার ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমান কর্মকর্তা সাময়িক বরখাস্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত ঝালকাঠি জেলা যুবলীগের সদস্য মফিজুর রহমান শাহিনকে ঢাকা থেকে গ্রেপ্তার সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নরসিংদীর পলাশে এক জেল পলাতক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এলাকার ক্ষুব্ধ মানুষের গণপিটুনিতে ঘটনাস্থলেই প্রাণ গেছে তাঁর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জালাল (৪৫)। তিনি উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি ছিলেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে তিনি এলাকায় যাতায়াত করতেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলাবাগানে তাঁকে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...