• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গুলশানে আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাব নেয়নি সরকার: জামায়াত আমির অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২৭ ড্রেজার ধ্বংস ৫ লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে পৃথক অভিযানে যুবদল নেতার ছেলেসহ ৩ জন আটক গাছের গোড়ায় মুখ বাঁধা তিন বস্তা, খুলে মিলল ছয় টুকরা মরদেহ দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

ধর্ষণের ভিডিও প্রকাশ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর মোবাইলে ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মোবারক হোসেন সরদার (৫২)। তিনি ওই এলাকায় চা-বিস্কুট ও রুটির দোকান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে ওই কিশোরীকে তার বসতঘরে ডেকে নেন। ওই সময় তার বাড়িতে পরিবারের অন্য কোনও সদস্য ছিলেন না। সেখানে কিশোরীকে ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন মোবারক। ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দিয়ে কিশোরীকে চুপ থাকতে বলেন তিনি।

অভিযোগ উঠেছে, কয়েকদিন আগে মোবারক ওই ভিডিও ছড়িয়ে দেন। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে স্থানীয়ভাবে সালিস বসে। তবে মোবারক সেখানে উপস্থিত ছিলেন না। তার পক্ষের কয়েকজন সালিসে উপস্থিত থাকলেও কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সকাল ১০টার দিকে মোবারক কিশোরী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেন এবং তাদের দেখে নেয়ার কথা বলেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে আটক করেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবারককে উদ্ধার করে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মারধরে মোবারকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, তার মেয়ের জীবন ও ভবিষ্যৎ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, শুক্রবার দুপুরে মোবারককে এলাকা থেকে আটক করা হয়েছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...