• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির স্কুল চলাকালে টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবা হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী! মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব: ছাত্রদল সেক্রেটারি নাছির নেত্রকোনায় সাবেক এমপির বাড়িসহ ছয় বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, আটক ১ বরগুনায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাবিতে আবারও ককটেল বিস্ফোরণ, পরিচয় মিলল আটক দুইজনের

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক দুজনের নাম-পরিচয় জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আটক দুজনকে শাহবাগ থানায় নেওয়া হয়।

আটক দুজন হলেন জাবির সালেহীন দিপু (২৭) ও আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬)।

জাবির সালেহীন দিপু বাগেরহাটের যাত্রাপুর এলাকার জাহিদ হোসেন ও সাবিনা আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। অপরজন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকার মৃত হান্নান আলম মল্লিক ও জাহানারা খাতুনের ছেলে।

প্রত্যক্ষদর্শী মাসনুন স্নিগ্ধ সময়ের আলোকে বলেন, ‘টিএসসিতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটানোর সাথে সাথে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা দৌঁড়ে গিয়ে স্পট থেকে একজনকে এবং উদ্যানসংলগ্ন গেইট থেকে একজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে এসেছি।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...