• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির স্কুল চলাকালে টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবা হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী! মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব: ছাত্রদল সেক্রেটারি নাছির নেত্রকোনায় সাবেক এমপির বাড়িসহ ছয় বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, আটক ১ বরগুনায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভোলার চরফ্যাশনে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) এক মিনিটের ভিডিওটি ছড়ানোর পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে খালি গায়ে বসে আছেন সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন। এ সময় লাইটারের আগুন দিয়ে পাইপের মাধ্যমে তাঁকে ইয়াবা সেবন করতে দেখা যায়। কক্ষে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

শাহাবুদ্দিন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকও।

নাম প্রকাশ না করার শর্তে ওসমানগঞ্জ ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ভিডিওটির সত্যতা যাচাই করে তাঁর মাদকাসক্তি পরীক্ষা করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহাবুদ্দিন। তিনি বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ‘ইতিপূর্বেও তাঁর বিরুদ্ধে বিতর্কিত ঘটনার অভিযোগ রয়েছে। বর্তমানে এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...