• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির স্কুল চলাকালে টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবা হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী! মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব: ছাত্রদল সেক্রেটারি নাছির নেত্রকোনায় সাবেক এমপির বাড়িসহ ছয় বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, আটক ১ বরগুনায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় সাবেক এমপির বাড়িসহ ছয় বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, আটক ১

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নেত্রকোণায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাসাসহ দলটির নেতাকর্মীদের অন্তত ৬ টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোহনগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। পরে সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করা হয়। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে মোহনগঞ্জ থানা-সংলগ্ন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাসা, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনের বাসা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবালের বাসা।

এ ছাড়া টেংগাপাড়ায় আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদের বাসা, মাইলোড়ায় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তের বাসা এবং ছাত্রলীগ কর্মী সৈয়দ শফিকুল ইসলাম সৈকতের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। আরও এক থেকে দুটি বাড়িতে হামলার অভিযোগ রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেছেন। তিনি বলেন, মশাল মিছিলটি কোথায় হয়েছে, তা এখনো জানা যায়নি। ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় কর্মী জুয়েল মিয়াকে (৪২) গ্রেফতার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...