• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীদের মৃত্যু স্ত্রী হত্যা মামলায় সাবেক এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার পিরোজপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক গোপন ছবি-ভিডিও ভাইরালের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, দল থেকে অব্যাহতি ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢাকার ২ সিটি করপোরেশনে (উত্তর-দক্ষিণ) মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে এক সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন নাহিদ।

এসময় ২ সিটির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড-ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহিদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন তিনি।

সভায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...