• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরগুনার আমতলী মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর ২ জনকে পুলিশে সোপর্দ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ নিরাপত্তার সার্থে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি গোপালগঞ্জে এবার এমপির ক্লিনিক ও ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাটগাতি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। তবে আগুনে কী পরিমাণ টাকা পুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দিনভর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। জেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসহ নানা কর্মকাণ্ড চালান।

এরই ধারাবাহিকতায় সন্ধ্যার পর রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ভিতরে থাকা নগদ টাকাও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সন্ধ্যার পর পাটগাতী বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...