• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-ভোলা কানেক্টিং রোডে রুট পরিদর্শনে সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব রংপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত থানা থেকে পালানো সেই মিতু ফের গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে রংপুরে ৪ হত্যা, ডিবি হেফাজতে গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ! রংপুরে ৪ হত্যা, আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি বরিশালের সাজাপ্রাপ্ত আসামির সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ঢাকায় গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা এখনও জানানো হয়নি।

শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তার বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছি। আর কোনও মামলা আছে কিনা, সেটি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...