• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

জানা গেলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এর আগে, গত ৮ জুন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনেও শিক্ষামন্ত্রী ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন।

ফলাফল প্রস্তুতের বিষয়ে তিনি বলেন, “সব শিক্ষা বোর্ডের উত্তরপত্র আমরা র‌্যান্ডমভাবে যাচাই করে দেখব, কোথাও কোনো পরীক্ষক নম্বর প্রদানে অসঙ্গতি করেছেন কি না। মূল্যায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...