• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু কীর্তনের খাবার নিয়ে বিরোধের জেরে যুবককে গুলির অভিযোগ দুই বছর বয়সে স্কুটার কিনতে গিয়ে ভাইরাল, পড়াশোনার দায়িত্ব নিল শোরুম উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা অন্তুর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩ ভালোবাসার দৃষ্টান্ত, স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা বরগুনায় বিয়ের দাবিতে কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলন পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, আমাকে এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল। তবে তিন মাস আগে দায়িত্বশীলদের বলেছিলাম, আমি এ দায়িত্ব পালনে অপারগ।

তিনি আরও বলেন, এ বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানালাম। আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, আমার ওপর কোনো চাপ নেই, কোনো ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...