• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঝালকাঠিতে খাল থেকে বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, বিএনপির ক্ষোভ বরিশালে যুবলীগের মিছিল: ১৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৪ বাউফলে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

কক্সবাজারে আবাসিক হোটেলে আগুন, ভেতরে ছিল শতাধিক পর্যটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে কক্স অ্যাম্বাসেডর নামে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেলটির অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় হোটেলটিতে অবস্থান করা শতাধিক পর্যটকসহ আশপাশের হোটেলগুলোর পর্যটক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় অবস্থান নেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...