• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত, রাজাপুরের ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত বরিশাল-ঢাকা মহাসড়কে বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ ভারতে পালানোর সময় আখাউড়ায় দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার পিরোজপুরে অস্ত্র ও ককটেলসহ ডাকাত সর্দার গ্রেপ্তার সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার জামিনে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক শেখ হাসিনার মৃত্যু ও কবর এই দেশে হবে না: সারজিস বোরকা পরে জবি ক্যাম্পাসে প্রবেশ, আটক যুবক নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার আজ জাতিসংঘ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

আজ জাতিসংঘ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশের কূটনীতিতে নতুন ইতিহাস গড়ে আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মাধ্যমে বিশ্ব রাজনীতি ও নীতি-নির্ধারণের সবচেয়ে বড় এই বহুপাক্ষিক ফোরামে আগামী এক বছরের জন্য নেতৃত্ব দেবেন একজন বাংলাদেশি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় বেলা ৩টায় জাতিসংঘের সদর দপ্তরে ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ড. খলিলুর রহমান। তিনি বিদায়ী সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের স্থলাভিষিক্ত হচ্ছেন।

‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর পরিচালনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এই অধিবেশন ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

গুরুত্বপূর্ণ এই দায়িত্ব গ্রহণের আগে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. খলিলুর রহমান। নতুন এই বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণ উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে তাঁকে বিশেষ অভিনন্দন জানানো হয়েছে।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. খলিলুর রহমান। মোট ১৯০টি ভোটের মধ্যে তিনি পান ৯৯টি ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকুরিস পান ৯১টি ভোট।

জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক নীতি অনুযায়ী এবারের ৮১তম অধিবেশনের সভাপতি পদের সুযোগটি আসে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের হাতে। সেই ধারাবাহিকতায় ড. খলিলুর রহমান এই অঞ্চলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন, যা দেশের কূটনীতির ইতিহাসে এক অনন্য অর্জন।

ইতিহাস ঘেটে দেখা যায়, ১৯৮৬-৮৭ মেয়াদে জাতিসংঘের ৪১তম অধিবেশনে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব সামলেছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী। এরপর দীর্ঘ চার দশক পর পুনরায় কোনো বাংলাদেশি কূটনীতিক জাতিসংঘের এই সম্মানজনক ও নীতিনির্ধারণী পদের দায়িত্বে বসতে যাচ্ছেন।

বিশ্বের ১৯৩টি সদস্যভুক্ত রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতিসংঘ সাধারণ পরিষদকে সংস্থাটির প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ও নীতি-নির্ধারণী ফোরাম ধরা হয়। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়ে সব দেশের মতামত গ্রহণ ও চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে এই পরিষদ মূল ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...