• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করতে থানায় স্কুল পড়ুয়া ছেলে মরিয়মের মরদেহ বাড়ি নিতে ধার করতে হলো ১৭ হাজার টাকা ভোলার স্পিকারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীর হাত ভাঙার দাবি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর চুরির ঘটনায় ঘরজামাই গ্রেপ্তার, উদ্ধার সাড়ে ছয় ভরি স্বর্ণ স্বল্পতম বহর নিয়ে স্বল্পতম সফরে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদি আমিন বরিশালে সুমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে সিআইডির হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন চিকিৎসার অভাবে মা-শিশুর আকুতির ভিডিও ভাইরাল, চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান ফরিদপুরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ, জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর দু-একটি স্থানে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে রাতে দু-এক জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রত্যেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোটরসাইকেলসহ আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাইকোর্টের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যাত্রাবাড়ীর ঘটনাতেও গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া চালক ও হেলপারবিহীন অবস্থায় বিভিন্ন স্থানে পার্ক করে রাখা কিছু পরিত্যক্ত বাসে রাতে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও জানান তিনি। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। শনাক্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...