
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে পাহাড়া বসিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মো. আইয়ুব হোসেন মুকুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন ভারত থেকে সীমান্ত পেরিয়ে দেশে অনুপ্রবেশ করে সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।
জেলা বিএনপির এই নেতা জানান, সম্প্রতি তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৮টি বিওপির বিজিবি সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবিকে জনবল দিয়ে সীমান্ত পাহারায় সহায়তা করার জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।