• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম

বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজারের ময়দার মিল এলাকায় তার নিজের গ্যাস সিলিন্ডারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মশিউর রহমান কামালকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে।

এদিকে, দলীয় নেতা-কর্মীরা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় মশিউর রহমান কামালসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...