• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম

গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। বিকল্প পথ হিসেবে পরিবহণগুলো যশোর-মাগুরা ও আরিচা রুট ব্যবহার করছে। এতে প্রায় ৮০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে গিয়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

নগরীর রয়্যাল মোড় এলাকার কয়েকটি বাস কাউন্টার ঘুরে জানা গেছে, গোপালগঞ্জের পরিস্থিতির অবনতির কারণে শনিবার বিকেল থেকেই ওই রুটে সব ধরনের বাস চলাচল স্থগিত রাখা হয়েছে। যেসব যাত্রী আগেই টিকিট কেটে রেখেছিলেন, তাদের টাকা ফেরত দিয়ে বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দিচ্ছেন কাউন্টার সংশ্লিষ্টরা।

রয়্যাল মোড়ে সোহাগ পরিবহনের ব্যবস্থাপক মো. ইয়ামিন হোসেন বলেন, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা চিন্তা করে শনিবার রাত থেকেই যশোর-মাগুরা রুট দিয়ে বাস চালানো হচ্ছে। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আমাদের ৯টি বাস বিকল্প পথে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এদিকে ইমাদ পরিবহনের টিকিট বিক্রেতা মো. মিরাজুল ইসলাম বলেন, গোপালগঞ্জে অস্থিরতার কারণে আজ তাদের কোনো গাড়ি ঢাকায় যায়নি। প্রধান কার্যালয়ের নির্দেশনায় কাউন্টার খোলা রাখা হলেও সব ট্রিপ বন্ধ রয়েছে।

একই অবস্থার কথা জানিয়ে গ্রিন লাইন পরিবহনের টিকিট বিক্রেতা মোস্তফা কামাল বলেন, শনিবার রাত থেকেই গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই পথে কোনো বাস ছাড়া হবে না।

তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল সোমবার বিকেল থেকে পুনরায় পদ্মা সেতু রুটে বাস চলাচল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পরিবহণ কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...