• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রেষ্ঠ সম্মাননা পেল দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নার্সিংহোমের বাথরুমে প্রসব, পরে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী স্থানীয় সরকার নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা সেলফি তুলতে গিয়ে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ৬ বছরেই এনআইডি নিবন্ধন: ইসি সচিব যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব শরিফুল ইত্যাদির শুটিংয়ে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ পিরোজপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

অসুস্থ মাকে দেখতে এসে আ.লীগ নেতা খুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন পলাতক ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফকরুল আলম রতন। অসুস্থ মাকে দেখতে এসে হত্যার শিকার হন তিনি।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফকরুল আলম রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমান তৌসিলদারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফকরুল আলম রতন তার অসুস্থ মাকে দেখতে বাড়িতে আসেন। তবে বাড়িতে প্রবেশের আগেই মোটরসাইকেলে থাকা অবস্থায় কয়েকজন রতনের ওপর ধারারো অস্ত্র নিয়ে হামলা চালায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য ও বেশ কিছু বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে রতনের বিরোধ চলছিল। এর জের ধরে থাকে হত্যা করা হয়েছে।

নিহত রতনের মা সাংবাদিকদের কাছে বিলাপ করতে করতে বলেন, ছেলে আমাকে দেখতে এসেছিল। তারা আমার ছেলেকে হত্যা করল।

রতনের চাচি জানান, রতনের মা অসুস্থ থাকায় তাকে দেখতেই বাড়িতে এসেছিল রতন। কিন্তু মায়ের সঙ্গে দেখা হওয়ার আগেই তাকে হত্যা করল তারা।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল চন্দ্র মণ্ডল বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...