• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় এলপিজির নতুন দর ঘোষণা, কোন সিলিন্ডারে কত বাড়ল মায়ের চোখের সামনে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের, মায়ের বুকফাটা আর্তনাদ নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, স্বামী পলাতক ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি কতদিন জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত বরিশালে এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন মুমূর্ষ রোগীর স্বজনরা রক্ত না পেয়ে দিশেহারা, নিজেই রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চিকিৎসক নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, ইমাম গ্রেফতার

৯ম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ বিষয়ে ব্রিফ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়। এরপর আলোচনা শেষে নতুন পে-স্কেলে গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে ২০তম গ্রেডে বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুমোদিত বেতন কাঠামোর গেজেট প্রকাশে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।

গেজেট প্রকাশের পর নতুন পে-স্কেলের কার্যকর তারিখ, গ্রেডভিত্তিক পূর্ণাঙ্গ বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...