• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজা, পুলিশের সাউন্ড গ্রেনেডে পন্ড ‘সব সচিব সময়মতো অফিসে এলে আমিও আসব’ কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার আড়ালে কিশোরীকে যৌন নিপীড়ন, প্রধান আসামি গ্রেফতার ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর পিছিয়ে গেল মেডিকেল ভর্তি পরীক্ষা শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ভোলায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের ঘটনার ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

৫১তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্য ক্যাডারে একযোগে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৪ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) কেন্দ্র, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশেষ এই বিসিএসে ২০০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে এক নম্বর। তবে ভুল উত্তরের জন্য প্রতিটি প্রশ্নে .৫০ (হাফ) নম্বর কাটা যাবে। বিশেষ বিসিএস হওয়ার কারণে লিখিত পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর থাকবে। সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে থাকবে ১০০ নম্বরের প্রশ্ন।

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫ হাজার চিকিৎসককে এই বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে নিয়োগ পাবেন ৪ হাজার ৭০০ জন। অবিশিষ্ট ৩০০ জন নিয়োগ পাবেন সহকারী ডেন্টাল সার্জন পদে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...