• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঝালকাঠিতে খাল থেকে বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, বিএনপির ক্ষোভ বরিশালে যুবলীগের মিছিল: ১৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৪ বাউফলে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে সরকার। সরকারি স্কুলের ভর্তি নীতিমালা সংশোধন করে বেসরকারি স্কুলের সঙ্গে বয়সসীমা সমান করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উভয় ধরনের স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ প্রকাশ করা হয়েছে।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে অবশ্যই সাত বছরের কম হতে হবে।

এ ক্ষেত্রে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জন্ম নেওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...