• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন বিনামূল্যের চোখের চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে ডা. জুবাইদা রহমান কলকাতার সেই হোটেল শিখা-ইনের মালিক গ্রেপ্তার ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, ৯ মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী মনপুরায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোর থেকে গ্রেপ্তার মাহিলাড়া কলেজ অধ্যক্ষর বিরুদ্ধে দুর্নীতির বিস্তার অভিযোগ বরিশালে জন্মাষ্টমীউৎসব উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়।

শপথ নিতে যাওয়া ছয়জনের মধ্যে চারজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী রয়েছেন।

নতুন মন্ত্রীরা হলেন- ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী, এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রীরা হলেন- হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হয়।

বঙ্গভবনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০’র বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...