• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীকে ডেকে সহযোগীদের নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার দুই মন্দিরের গ্রিল কেটে ৬ মূর্তি ও স্বর্ণালংকার চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন বাবার লাশ পড়ে আছে উঠানে, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪

মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের মেহেন্দিগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গোবিন্দ শিকারি (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ শিকারি ওই গ্রামের বল্লভ শিকারির ছেলে। বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ মাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লতা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফজলে রাব্বির সুপারি বাগানটি লিজ নিয়ে পরিচালনা করে আসছিলেন গোবিন্দ শিকারি। প্রতিদিনের মতো আজ সকালে তিনি সুপারি পাড়তে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে মাটিতে পড়ে যান। এতে চোখে ও শরীরে মারাত্মক আঘাত পান তিনি।

পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, গাছ থেকে পড়ে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ খোঁজখবর নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...