• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম

মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দেওয়ার সময় বদর উদ্দিন নামে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে গহেরপুর গ্রামের মাঠে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। নিহত বদর উদ্দিন (৫৩) গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে তিনি বিলের পাশে একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে।

বুধবার ভোরে স্থানীয় লোকজন মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বদর উদ্দিনকে কারা এবং কী কারণে হত্যা করেছে, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...