• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাতক্ষীরায় পাঁচটি ৫০০ টাকার জাল নোটসহ কিশোর আটক পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ভারতে যাওয়ার সময় সীমান্তে আ.লীগ নেতা ধরা পুলিশকে তাদের মানসম্মান-ইজ্জত আবার ফিরিয়ে দিতে চাই: জহির উদ্দিন মাদক সেবনকালে ধরা, দুই যুবককে দিয়ে পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চাইল দুদক ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক গৃহিত হওয়ার পর, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রধানের পদত্যাগপত্র জমা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই নতুন দায়িত্ব ঘোষণা করা হয়।

বর্তমানে প্রহ্লাদ ভেঙ্কটেশ জোশী কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এর পাশাপাশি এখন থেকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তদারকিও করবেন। ২০২৪ সালে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ফিরে আসা পাঁচবারের এই সংসদ সদস্যকে বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্যতম বিশ্বস্ত ও আস্থাভাজন নেতা হিসেবে গণ্য করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...