• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীকে ডেকে সহযোগীদের নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার দুই মন্দিরের গ্রিল কেটে ৬ মূর্তি ও স্বর্ণালংকার চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির দায়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন বাবার লাশ পড়ে আছে উঠানে, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪

বাবুগঞ্জে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্ত্রী ঐশী আক্তারকে (২৫) লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সোহেল খানে (২৮) বিরুদ্ধে। অভিযোগ, মারধরে গুরুতর আহত হওয়ার পর চার দিন চিকিৎসা ছাড়াই বাড়িতে আটকে রাখা হয় ঐশীকে।

সোমবার (১২ অক্টোবর) সকালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেল খানকে আটক করেছে পুলিশ।

নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। তার তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে। অভিযুক্ত সোহেল খান কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের কাদের খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

স্বজনদের অভিযোগ, ঘটনার চার দিন আগে দাম্পত্য কলহের জেরে ঐশীকে মারধর করেন সোহেল। এ সময় তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় তার। তবে তাকে চিকিৎসকের কাছে না নিয়ে বাড়িতে আটকে রাখা হয়। সোমবার ভোরে হঠাৎ জ্ঞান হারালে সকালে তাকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখমের চিহ্ন ছিল।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঐশীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...