• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

বাগেরহাটে বাংলালিংক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাগেরহাট জেলা সদরের বারাকপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে এক বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত করে ৫০ হাজার টাকা ও একটি পাওয়ার ব্যাংক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এ ঘটনায় আহত শেখ আল আমীনকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেখ আল আমীন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার শেখ আবুল হাসেমের ছেলে। তিনি বাংলালিংক অফিসের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন।

জানা গেছে, বুধবার মোটরসাইকেলে করে বাগেরহাট অফিসে যাওয়ার পথে বারাকপুর এলাকায় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথরোধ করেন। এ সময় তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও একটি পাওয়ার ব্যাংক নিয়ে পালিয়ে যান তারা।

পরে স্থানীয়রা আহত অবস্থায় আল আমীনকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিস জানায়, ছিনতাইয়ের খবর পেয়ে থানার একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...