
বাগেরহাট জেলা সদরের বারাকপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে এক বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত করে ৫০ হাজার টাকা ও একটি পাওয়ার ব্যাংক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এ ঘটনায় আহত শেখ আল আমীনকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেখ আল আমীন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকার শেখ আবুল হাসেমের ছেলে। তিনি বাংলালিংক অফিসের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় আল আমীনকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিস জানায়, ছিনতাইয়ের খবর পেয়ে থানার একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।