• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায় নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিলেন স্বামী

বাকেরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি ১৩ বছর পর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বাকেরগঞ্জে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১০ অক্টোবর) ঢাকার যাত্রাবাড়ী ও হাতিরঝিল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. হাসান সিকদার (৩৭) ও মো. রাসেল সিকদার (৩০)। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে তাঁরা আত্মগোপনে ছিলেন।

আজ রোববার বরিশালে (১১ অক্টোবর) এসআরবি-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসআরবি-৮ বরিশাল ও এসআরবি-৩ মগবাজার, ঢাকার যৌথ দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। হাসানকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে এবং রাসেলকে হাতিরঝিল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর নলুয়া এলাকায়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাকেরগঞ্জ থানার একটি হত্যা মামলায় আদালত তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া মামলার অন্য ধারায় তাঁদের পাঁচ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।

মামলাটির নম্বর বিশেষ দায়রা মামলা ১৪৩/১৬। বাকেরগঞ্জ থানার মামলা নম্বর ১৬ এবং জিআর মামলা নম্বর ৩৭/১৩। দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারায় মামলাটি করা হয়েছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জন্য তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। পরে গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার যাত্রাবাড়ী ও হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...