• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায় নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন, আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিলেন স্বামী

বাবুগঞ্জে মাদ্রাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষিকা রেহেনা বেগম নিহতের ঘটনায় বাসচালক মাহফুজুর রহমান ওরফে রাজুকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-৮।

গতকাল শনিবার (১০ অক্টোবর)  ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (১১ অক্টোবর) এসআরবি-৮ বরিশালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জের রাকুদিয়া দাখিল মাদ্রাসার সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন ওই মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম। এ সময় বরিশামুখী আহনাফ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রেহেনা বেগমের ছোট ভাই মামুনুর রশীদ খান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করেন। ১৭ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় মামলাটি করা হয়।

এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর সদর ও সিপিএসসি কোম্পানির একটি যৌথ দল বাসচালকের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে ঝালকাঠি সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহফুজুর রহমান পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গাজীবাড়ী মৈশানী এলাকার বাসিন্দা। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...