• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার সকালে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় থেকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়। নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানকে অপসারণের দাবিতে গত ২৬ জুলাই থেকে আন্দোলন চলছে।

কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার বেলা প্রায় ১১টা ৫০ মিনিটে আন্দোলনকারীরা একে একে বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বের হয়ে যেতে বলেন। সবাই বের হয়ে গেলে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ের বাইরে অবস্থান করতে দেখা যায়।

জেলা নার্সিং কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, শিক্ষার্থীরা সব কর্মকর্তা-কর্মচারীকে বের করে দিয়ে কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন।

আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ছাত্র অধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ। তিনি বলেন, ডা. মনিরুজ্জামানকে অপসারণের আদেশ হাতে না পাওয়া পর্যন্ত কার্যালয়ের তালা খোলা হবে না।

এর আগে গত ২৬ জুলাই আন্দোলনকারীরা সিভিল সার্জনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে অফিস চলাকালে সেখানে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। ওই দিন থেকে ডা. মনিরুজ্জামানও তার কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেখা গেছে, সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানকে প্রত্যাহার করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ৩০ জুলাই এ আদেশ জারি করা হয়।

ডা. মনিরুজ্জামান গত ২৪ জুলাই বরিশালের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। যোগদানের দুই দিন পরই তাকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...