• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির স্কুল চলাকালে টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবা হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী! মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব: ছাত্রদল সেক্রেটারি নাছির নেত্রকোনায় সাবেক এমপির বাড়িসহ ছয় বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, আটক ১ বরগুনায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বরগুনায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরগুনায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও কৃষক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের খাড়াকান্দাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আরিফ হোসেন মোল্লা, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং জেলা আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার কবিরুর রহমান কবির।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় আরিফ হোসেন মোল্লা ও রুহুল আমিন এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, মামলার তদন্তে সাবেক কমিশনার কবিরুর রহমান কবিরের নাম উঠে এসেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...