• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার ৬ বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধর করলেন অভিভাবক গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা বানারীপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গভীর রাতে যুবদলের বিক্ষোভ গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক আটক মাইকে ঘোষণা দিয়ে থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছিনিয়ে নিলো আসামিদের

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন চিকিৎসক বিটু

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, এমপি’র শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরবর্তীতে তাকে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এদিন ডা. মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার সার্বিক অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর নিকট মাননীয় প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম সম্পন্ন করা হয়। পরীক্ষায় তার হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে দুটি ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তার রক্তনালিতে দুটি স্টেন্ট স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।

স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...