• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা পিরোজপুরে মায়ের সমাধির পাশে ছেলের জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবছে সরকার: মাহদী আমিন পুলিশকে সঙ্গে নিয়ে জমি দখলচেষ্টা বিএনপি নেতার! ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কয়েদিদের দিয়ে বাসার কাজ করানোর অপরাধে কারাগারে বন্দি নারী জেলার নানা পাটেকরের ‘অস্বাভাবিক’ মৃত্যুর মামলা পুলিশের রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখতে গিয়ে গ্রেপ্তার আয়াশ সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় ২ নারী নিহত লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

পুলিশকে সঙ্গে নিয়ে জমি দখলচেষ্টা বিএনপি নেতার! ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজনৈতিক প্রভাব, পুলিশের সংশ্লিষ্টতা আর দলবল নিয়ে জমি দখলচেষ্টার অভিযোগ- বরিশাল নগরীর রূপাতলীতে জমি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। নিজের ও স্ত্রীর নামে কেনা ১০ শতাংশ জমি দখলের চেষ্টায় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নাসির হাওলাদার। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়ার সংশ্লিষ্টতার অভিযোগও সামনে এসেছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে নিজের জমি ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন নাসির হাওলাদার। তিনি বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের উমেদার এবং নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী আহমেদ মোল্লা সড়ক এলাকার বাসিন্দা।

নাসিরের দাবি, ২০১৫ সালে নিজের ও স্ত্রীর নামে ১০ শতাংশ জমি কেনেন তিনি। দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে রয়েছে তাঁদের। সম্প্রতি সেখানে ভবন নির্মাণের জন্য বরিশাল সিটি করপোরেশন থেকে নকশা অনুমোদন নেন এবং জমির খাজনাও পরিশোধ করেন। কিন্তু জমিতে নির্মাণকাজ শুরু করতে গেলেই বাধার মুখে পড়েন তিনি।

লিখিত বক্তব্যে নাসির অভিযোগ করেন, গত ৬ অক্টোবর সকালে এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক জমিতে গিয়ে গেট, হোল্ডিংসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের মাধ্যমে দখল নেওয়ার চেষ্টা করেন। পরে গোলাম কিবরিয়া সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদের সঙ্গে চুক্তিনামা করে তাঁকে পাওয়ার অব অ্যাটর্নি দেন বলে দাবি করেন নাসির। সেই দলিলের ভিত্তিতে ফিরোজ আহমেদ জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর।

নাসিরের অভিযোগ, দলবল নিয়ে জমিতে তৎপরতা চালানোর ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও তাৎক্ষণিক প্রতিকার পাননি। এর আগেও জমিতে থাকা বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। থানায় অভিযোগ দিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার না পাওয়ায় এখন পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নাসির।

অভিযোগের বিষয়ে জানতে এএসআই গোলাম কিবরিয়াকে একাধিকবার ফোন করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে ফিরোজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখন একটি সালিশিতে ব্যস্ত আছি। পরে সরাসরি সাক্ষাতে কথা হবে।”

ফিরোজ আহমেদ বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তিনি মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারের শ্বশুর।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৪ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তাঁকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয় দলটি।

এখন জমি দখলচেষ্টার অভিযোগ ঘিরে ফিরোজ আহমেদ ও পুলিশ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী। জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বক্তব্য এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন নাসির হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...