• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ ‘জুলাই সনদ’ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে অস্বীকৃতি, মারধরে বাবার মৃত্যু আটক ৩ মোদীর ভিডিও সরানো ইস্যুতে ভারতের কাছে ক্ষমা চাইলেন জাকারবার্গ ধর্মান্তরিত হয়ে যাওয়া মেয়ের শ্রাদ্ধ করলেন পিতা ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে পরকীয়ার অভিযোগে জামায়াতকর্মী আটক

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় আ’লীগ নেতার ছেলে রুমান গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
পটুয়াখালীর মহিপুরে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানীর ছেলে মো. আল রুমান ওরফে সাব্বির (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আলীপুর মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব বিরোধের জেরে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আলীপুর জলকপাট (স্লুইসগেট) এলাকার একটি মুদি দোকানের সামনে ব্যবসায়ী মো. ইদ্রিস (৩৬)-এর ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেন কাজী ওরফে আবুল কোম্পানীর প্রত্যক্ষ হুকুম ও অংশগ্রহণে তার ছেলে সাব্বিরসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইদ্রিসের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চাইনিজ কুড়াল, হাতুড়ি, ধারালো দা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ইদ্রিচের বাম হাত, মাথা, গোড়ালি ও পাঁজরে গুরুতর হাড়ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে ৪ আগস্ট ভুক্তভোগী ইদ্রিস বাদী হয়ে সাব্বিরসহ চারজনের নাম উল্লেখ এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামাকে আসামি করে মহিপুর থানায় মামলা দায়ের করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, মামলার ১ নম্বর আসামি মো. আল রুমান ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...