• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির স্কুল চলাকালে টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কাউখালীতে শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবা হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী! মায়ের বোরকা পেঁচিয়ে ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক লীগ ফিরলে যেন ক্ষতি না হয়, এজন্যই শিবির এখন নীরব: ছাত্রদল সেক্রেটারি নাছির নেত্রকোনায় সাবেক এমপির বাড়িসহ ছয় বাসাবাড়িতে হামলা-ভাঙচুর, আটক ১ বরগুনায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে কড়াকড়ি নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জাগো নিউজকে জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

আইজিপি পেশাদারত্বের সঙ্গে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার কথা বলেছেন। তবে কোনোভাবেই নিরপরাধ সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন সেই ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

সেইসঙ্গে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শনিবার (৭ নভেম্বর) থেকে সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...