• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নামাজ না পড়ায় নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাথিতে আহত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, ভাসুর আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা ১০ জেলা ও ৩ মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের কমিটি ঘোষণা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর শরীয়তপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, দুদকের অভিযান

নামাজ না পড়ায় নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরগুনায় ইসলামবিদ্বেষী ও অবমাননাকর আচরণের অভিযোগে নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নানা শ্বশুর।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্ত নাতনি-জামাইয়ের নাম মো. রব্বানী গাজী। তিনি সম্পর্কে অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি-জামাই।

অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনা সদর থানাধীন লাকুরতলা এলাকার সোনালীপাড়ার বাসিন্দা মাওলানা সোহরাব হোসেন এবং অভিযুক্ত রব্বানী একই এলাকায় বসবাস করেন। অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, রব্বানী বেপরোয়া ও ইসলামবিরোধী জীবনযাপন করেন। গত শনিবার দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তিনি রব্বানীকে নামাজ পড়ার কথা বলেন। এতে কোনো তোয়াক্কা না করে রব্বানী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।

বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে চরম কষ্ট পাওয়া ওই ব্যক্তির ওপর এমন আকস্মিক ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ছাড়া তাকে যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। বর্তমানে তাকে পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ‘ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় হাজির হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন। আমরা এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...