• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

দুই ছেলের মারামারি দেখে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে হার্ট অ্যাটাকে মহির উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহির উদ্দিন তার ছোট স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গুলশান মোড় এলাকায় বসবাস করতেন। বড় ছেলে মাইদুল ইসলাম ও ছোট ছেলে রশিদুল ইসলাম। বাড়ি সংলগ্ন মুদি দোকান করে জীবিকা নির্বাহ করতেন মহির উদ্দিন এবং পাশেই বড় স্ত্রীর বাড়ি। ছোট ছেলে নেশাগ্রস্ত হওয়ায় তাকে কয়েকদিন ধরে দোকানে বসতে দেন না বাবা মহির ও বড় ভাই মাইদুল।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয় এবং কয়েকদিন থেকে এ মনোমালিন্য চলছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে রশিদুল দোকানে উঠে টাকা নিতে ধরেন। এসময় ছোট ভাইকে টাকা নিতে বাধা দেন বড় ভাই। এ ঘটনাকে কেন্দ্র করে দোকানের সামনে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুইভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

এসময় বাজার থেকে মালামাল নিয়ে দোকানের সামনে হাজির হন মহির উদ্দিন। চোখের সামনে দুই ভাইয়ের মারামারি দেখে সহ্য করতে না পেরে মোটরসাইকেলে থাকা অবস্থায় পড়ে যান মহির উদ্দিন। পরে বড় ছেলে ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, দুই ছেলের মারামারি দেখে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়েন গেছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রয়েছে। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...