• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কিংবদন্তি অভিনেতা ‘মিয়া ভাই’ ফারুকের জন্মদিন আজ ১৪ দিন বয়সি সন্তানকে বৃষ্টির পানি রাখার ড্রামে ফেলে হত্যার অভিযোগ, মা গ্রেপ্তার মুচলেকায় মুক্তি পেলেন মাহদী হাসানসহ ৩ জন শাহরুখ-অজয়কে ‘পান মশলা’ নিয়ে খোঁচা সানির, এরপরেই ভাইরাল নিজের পুরনো বিজ্ঞাপন বরিশালের উজিরপুরে ভাঙ্গা সড়কে মানববন্ধন করায় শিক্ষার্থী ও জনগনকে শাসালেন প্রকৌশলী গৌরনদীতে শিক্ষককে বেঁধে বাসায় ডাকাতি “জীবনের গল্প বাকি আছে অল্প” ফেসবুকে আবেগঘন পোষ্ট করা সেই বিএনপি নেতা আর নেই চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’, পাত্রের পাল্টা অভিযোগ ‘কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করলে তাকে চুমু দিবো, এমন সুশীল ব্যক্তি আমি না’

“জীবনের গল্প বাকি আছে অল্প” ফেসবুকে আবেগঘন পোষ্ট করা সেই বিএনপি নেতা আর নেই

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মৃত্যুর আগেই হয়তো বুঝেছিলেন এ পৃথিবী আর তার বসবাসের জায়গা নয়; তাইতো গত ৪ আগস্ট নিজস্ব ফেসবুক আইডি থেকে পোষ্ট করেছিলেন “জীবনের গল্প বাকি আছে অল্প”। ফেসবুকে পোষ্ট দেওয়ার দুই সপ্তাহের মধ্যে জীবন প্রদীপ নিভে গেছে পোস্টদাতা বিএনপি নেতার।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করা বিএনপি নেতার নাম এসএম জাকির হোসেন (৫১)। তিনি গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন। পরিবার, দল এবং তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা গেট সংলগ্ন নিজবাড়িতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে জাকির হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ আছর উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাসহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...