• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নেতা-কর্মীর গায়ে হাত উঠলে লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেওয়ার হুমকি এনসিপি নেতার ‘ভাইরাল’ মিজানের ১০০ টাকায় গরুর মাংস-ভাতের হোটেল ফের উচ্ছেদ শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতা বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’ মেয়ের বিয়ের বাজার করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা লাইটার জাহাজ স্বামীর মৃত্যুর পর স্ত্রীর আত্মাহুতি, সৎকার পাশাপাশি চিতায় দাহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিলবে টানা ৫ দিনের ছুটি গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান

গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের স্লোগান

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আমখোলা বাজারে ‘১ নম্বর আমখোলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন’-এর ব্যানারে সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ হয়। মিছিলের ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গলাচিপা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শাহজাহান খানের ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ‘এই লড়াইয়ে জিতবে কারা-শহীদ জিয়ার সৈনিকেরা’ স্লোগানের পর ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে শোনা যায়। পরে ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ বলেও স্লোগান দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান গাজী, সদস্যসচিব আল মামুন সরদার এবং গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরানসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

মিছিলে থাকা  উপজেলা পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরান জানান, তিনি সোমবার পটুয়াখালী জেলা শহর থেকে নিজ উপজেলায় ফিরছিলেন। আমখোলা চৌরাস্তায় পৌঁছালে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদার তাকে মিছিলে অংশ নেওয়ার জন্য বলেন। পরে তিনি মিছিলে যোগ দেন। তার ভাষ্য, মিছিল চলার সময় পেছন থেকে কে বা কারা যুবলীগ-ছাত্রলীগের নাম করে স্লোগান দেয়।

এ বিষয়ে জানতে আমখোলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে দাবি করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান গাজী। তিনি বলেন, তারা দলীয় স্লোগান দিয়েই মিছিল করেছেন। এর মধ্যে কে বা কারা যুবলীগ-ছাত্রলীগের নাম করে স্লোগান দিয়েছে বলে তিনি লোকমুখে শুনেছেন।

গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান বলেন, এ ঘটনায় মঙ্গলবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...