• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা লালপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু দশমিনায় রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘর পটুয়াখালীতে ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, বাধা এখন ৫০ লাখ টাকা ঝালকাঠিতে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার ৫৪ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ পেয়ে মজনু কাইয়াঁর অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরায় গভীর রাতে পাটের গুদামে আগুন, ১৩০০ মণ পাট পুড়ে ছাই পটুয়াখালীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন

কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামের কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেহনুমা মুনমুন বলেন, জাকির হোসেন নবাব মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা যান। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

জাকির হোসেন নবাব বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন বলে জানিয়েছেন নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায়।

তিনি বলেন, ‘জাকির হোসেনের মৃত্যুর বিষয়ে হাসপাতাল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি। সকালে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়েছিল বলে শুনেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...