• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বরগুনার আমতলী মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর ২ জনকে পুলিশে সোপর্দ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ নিরাপত্তার সার্থে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি গোপালগঞ্জে এবার এমপির ক্লিনিক ও ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ খ্রিষ্টাব্দের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ খ্রিষ্টাব্দে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...