• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম

বরিশালে কাজিরহাটে ছেলের হাতে মাকে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় শাবলের আঘাতে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গ্রামবাসী ঘাতক ছেলে রবিউলকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় ভাসানচর ইউনিয়নের হাজিকান্দা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম নীরু বেগম (৫৫)। তিনি ওই এলাকার রহিম ফকিরের স্ত্রী। এই দম্পতির ছেলে রবিউল দীর্ঘদিন মাদকাসক্ত বলে জানা গেছে।

ভাসনারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর জানান, পেশায় কৃষক রবিউল দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। বৃহস্পতিবার সকালে তার মায়ের কাছে টাকা চান। মা নিরু টাকা দিতে অস্বীকার করলে তর্কাতর্কির একপর্যায়ে মাথায় শাবল দিয়ে আঘাত করেন রবিউল। বাড়ির অন্যান্য লোকজন নীরুকে উদ্ধার করে দফাদার হাটের মেডিফাস্ট ডায়গনেস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনার সময়ে বৃদ্ধ পিতা রহিম ফকিরকেও মারধর করেছে রবিউল। তাকে গ্রামের লোকজন আটকে রখার পর কাজীরহাট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

কাজিরহাট থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ‘টাকার জন্য রবিউল তার মা নিরু বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...