• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরে জামায়াতের জেলা কমিটি গঠন বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়েই আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাড়ে ৩ বছর ধরে মৃত নারীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল ‘খাচ্ছেন’ ইউপি সদস্য বিএনপি ক্ষমতায় গেছে বলেই ভিসি হয়েছি, লুকানোর কিছু নেই: জবি উপাচার্য মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা হতদরিদ্র দিনমজুরের ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা ​ডিবির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান অভি গ্রেফতার নিখোঁজের চার ঘণ্টা পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী উদ্ধার, থানায় বিক্ষোভ মোবাইল চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ছেলের আকুতিতেও মন গলেনি নির্যাতনকারীদের

পিরোজপুরে জামায়াতের জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ৩৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) শহরের একটি মিলনায়তনে নবনির্বাচিত জেলা মজলিশে শূরার অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত আমির মাওলানা আব্দুর রব।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত ও মনোনীত মজলিশে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে এবং কেন্দ্রীয় সংগঠনের অনুমোদন সাপেক্ষে জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কমিটিতে জেলা আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুর রব। নায়েবে আমির হয়েছেন মাওলানা আমির হোসাইন খান। জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জহিরুল হক। সহকারী সেক্রেটারি হয়েছেন মাওলানা ছিদ্দিকুল ইসলাম ও মাওলানা শেখ আব্দুর রাজ্জাক।

এ ছাড়া বিভাগীয় দায়িত্ব পেয়েছেন মো. সোহরাব হোসাইন জুয়েল (মিডিয়া), মাওলানা আব্দুল হালিম (ওলামা), আবু বুশরা (বায়তুল মাল), ড. আব্দুল্লাহিল মাহমুদ (পেশাজীবী) এবং শরীফ মো. আব্দুল জলিল (শিক্ষা)।

জেলা কমিটির অন্য সদস্যরা হলেন মাওলানা আফজাল হোসাইন, মো. আবুল কালাম আজাদ, মো. শহিদুল ইসলাম, মাওলানা আবুল বশার, মাওলানা মোফাজ্জেল হোসাইন, মো. শাহ জামাল জোমাদ্দার, মো. হুমায়ুন কবির, আব্দুর রশিদ, তৌহিদুর রহমান রাতুল, মাওলানা আলী হোসেন, মাওলানা তাওহিদুল ইসলাম, মো. ইসহাক আলী খান, মো. আল আমিন শেখ, মো. আমিরুল ইসলাম ও মো. সাখাওয়াত হোসাইন।

কমিটিতে মোট ৩৪ জন সদস্য রয়েছেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে ৯ জন নারী সদস্যের নাম প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...