• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন বরগুনার আমতলী মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর ২ জনকে পুলিশে সোপর্দ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ নিরাপত্তার সার্থে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

বরগুনার আমতলী মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরগুনার আমতলীতে রাতের আঁধারে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি সড়কে চলাচলরত বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাখারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

এদিকে, বিক্ষোভ ও যানবাহন ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিক্ষোভকারীদের সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালাতে দেখা যায়। কিছুক্ষণ অবস্থানের পর তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...