• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন বরগুনার আমতলী মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর ২ জনকে পুলিশে সোপর্দ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ নিরাপত্তার সার্থে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাদারীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের পাকদী এলাকায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত ফিলিং স্টেশনটিতে এ হামলা চালায় একদল দুর্বৃত্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি মোটরসাইকেলে করে বিভিন্ন স্লোগান দিতে দিতে দুর্বৃত্তরা ফিলিং স্টেশনে প্রবেশ করে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করে কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়। পাশাপাশি তেলের পাম্পের কাউন্টারে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ অর্থ লুট করে নিয়ে যায় তারা।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে উপস্থিত হন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও পুলিশ সুপার ফজলে এলাহী।

মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী বলেন, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে এই হামলা চালায়। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...