• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী জেলা আ.লীগ সভাপতির বাসভবনে আগুন চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন বরগুনার আমতলী মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর ২ জনকে পুলিশে সোপর্দ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ নিরাপত্তার সার্থে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

আর রাস্তায় বের হয়ো না, খোদার কসম ছাড়ব না কিন্তু: যুবদল নেতা নয়ন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন হুঁশিয়ার করে বলেছেন, খুনি হাসিনার দলের নেতাকর্মীদের জন্য আমার দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মানবতার দরজা বন্ধ হয়ে গিয়েছে। যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার নয়াপল্টনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ করে নয়ন বলেন, আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভিতরে। খোদার কসম ছাড়বো না কিন্তু।

তিনি আরও বলেন, আজকেও কয়েকজন লোককে ধরার পর আমি রক্ষা করেছি। রাতের অন্ধকারে যে আগুন দিতে আসছে, তারা কিন্তু ধরা খাবেই।

যুবদলের এই নেতা আরও বলেন, কিছু সুশীল আছে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছেন এবং বিএনপির সময় বিএনপি করে নিজেদের সেফ করার চেষ্টা করছেন। আপনারা সেফ হতে পারবেন না। স্বৈরাচার হাসিনার দলের জন্য বাংলাদেশের মানুষের মানবতার দরজা বন্ধ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...