• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নামাজ না পড়ায় নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাথিতে আহত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, ভাসুর আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা ১০ জেলা ও ৩ মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের কমিটি ঘোষণা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর শরীয়তপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, দুদকের অভিযান

১০ জেলা ও ৩ মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দেশের ১০ জেলা ও তিন মহানগরে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৬ নভেম্বর) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দেন।

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ; বাগেরহাট জেলা; ভোলা জেলা; পটুয়াখালী জেলা; বরিশাল উত্তর জেলা; বরিশাল দক্ষিণ জেলা; বরিশাল মহানগর; গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা; বরগুনা জেলা ও চাঁদপুর জেলা।

ঘোষণা অনুযায়ী, ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি হয়েছেন জোবায়েদ হোসেন শাকিল, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু। কমিটিতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তানভীরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জাহান কোরেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন শরিফুল ইসলাম শিপু।

বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, সিনিয়র সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহসভাপতি মনিরুজ্জামান মান্না এবং সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ। এ ছাড়া ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ ও ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন পাইক।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সিনিয়র সহসভাপতি আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমু। কমিটিতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন।

গাজীপুর মহানগর যুবদলের সভাপতি হয়েছেন সাজেদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান রাজু, সহসভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন, সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহবুবুল আলম মাসুম এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মণ্ডল।

অন্যদিকে, গাজীপুর জেলা যুবদলের সভাপতি ইযাছির আকরাম পলাশ, সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান। কমিটিতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন (মণ্ডল) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর শিকদার।

বরগুনা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাবেদুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক ইসতিয়াক উল জলিল সোহাগ।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আংশিক কমিটিতে সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি, রবিউল করিম বিপ্লবকে সিনিয়র সহ-সভাপতি, আমিনুল ইসলাম মিন্টুকে সহ-সভাপতি এবং জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া নিহাদ সালমান টুননকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান শরীফ হুলুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটিতে আবু সাঈদ ফরহানকে সভাপতি, গোলাম মোশাওয়ার সোহাগকে সিনিয়র সহ-সভাপতি এবং নাইমুল করিম লুইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া মাহবুবুর রহমান রানাকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আশরাফুল আলম ও সামসুল ইসলাম বাসেলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুনতাসির মনিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ভোলা জেলা যুবদলের আংশিক কমিটিতে মোহাম্মদ ফয়রুল ইসলাম ফেরদৌসকে সভাপতি, মোহাম্মদ মোস্তফা কামালকে সিনিয়র সহ-সভাপতি এবং মোহাম্মদ মনির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া জিয়াউদ্দিন রহমান পলাশকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, খোরশেদ আলম উজ্জ্বলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আল আমিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ কায়সার আহমেদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আরিফুল ইসলাম জনিকে।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটিতে মো. হাবিবুল্লাহকে সভাপতি, মোহাম্মদ বেলায়েত হোসেনকে সিনিয়র সহসভাপতি, সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজকে সাধারণ সম্পাদক, তারেক আল ইমরানকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ খান রনিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে, বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটিতে রিয়াজুর রহমান রিয়াজকে সভাপতি, মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদকে সিনিয়র সহসভাপতি, শহীদুল হাসান আনিচকে সহসভাপতি, আরিফুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক, রেজাউল করিম রনিকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ রাজু খন্দকারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুশফিক রহমান অভিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...