• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নামাজ না পড়ায় নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাথিতে আহত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, ভাসুর আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা ১০ জেলা ও ৩ মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব বরিশাল মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের কমিটি ঘোষণা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর শরীয়তপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, দুদকের অভিযান

সন্তান না হওয়ায় ভাঙল সাত বছরের সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

‎সাত বছরের সাজানো সংসার ভেঙে যায় মাত্র এক সপ্তাহ আগে। আর সেই ভাঙনের এক সপ্তাহের মাথায়ই ঘটলো অবাক করা ঘটনা। ‎মেহেন্দিগঞ্জের হিজলার মাসকাটা গ্রামের মেয়ে জান্নাতুল ইতির কাছে এখন পর্যন্ত ৩০০ এর বেশি বিয়ের প্রস্তাব এসেছে।

‎দেশ থেকে তো বটেই, কুয়েত, লন্ডন, আমেরিকা থেকেও প্রস্তাব আসছে তার কাছে। ফেসবুক, ইমো, ফোন- সব মাধ্যমেই মানুষ যোগাযোগ করছে।

‎ইতির ভাষায়, ‘আমি নিজেই অবাক হয়ে গেছি। কুয়েত আর লন্ডন থেকে যে প্রস্তাব আসবে, এটা আমি ভাবতেও পারিনি। সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, কেউ ভুল বোঝে নাই।’

সংসার ভাঙা নিয়ে ‎ইতির জানান, একটাই কারণ- সন্তান না হওয়া। বিয়ের পর ৭ বছর কেটে গেছে, কিন্তু সন্তান হয়নি। আর এই কারণেই শ্বশুরবাড়ির লোকজন সম্পর্ক রাখতে চায়নি।

‎তিনি বারবার বুঝিয়েছেন। কান্নাকাটি করে মাত্র ৬ মাস সময় চেয়েছিলেন চিকিৎসার জন্য। তার বাবা ইতিমালি সর্দার পর্যন্ত বলেছিলেন, জমি বিক্রি করে মেয়ের চিকিৎসার টাকা দেবেন। কিন্তু সেই সময়টুকুও তাকে দেওয়া হয়নি।

‎কাঁদতে কাঁদতে ইতি বলেন, ‘সন্তান না হওয়া কি আমার হাতে? এটা তো উপরওয়ালার হাতে। তারপরও ওনারা আমার সাথে যে জুলুমটা করল, এটা ঠিক করল না। মনে হইছে আসমান ভাইঙা আমার মাথায় পড়ছে।’

এখন কি করবেন প্রশ্ন করলে ইতি জানান, এখনই বিয়ে নিয়ে ভাবছেন না তিনি। ‘মাত্র একটা সংসার ভাইঙা আসলাম। একটু সময় নিচ্ছি।’

‎তবে ভবিষ্যতে বিয়ে করলে টাকা-পয়সা না, ভালো মনের মানুষ চান তিনি। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে বলেন, ‘আগে নিজের ফ্যামিলির চেয়ে ওনাদের ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দিছিলাম। এখন আর তা করব না।’

‎ইতির বলেন, ‎আমি কারো করুণার পাত্রী হইয়া বাঁচতে চাই না। একটা চাকরি বা একটা কাজ কইরা নিজের পায়ে দাঁড়াইতে চাই।’

‎পরিবার এখন পুরোপুরি তার পাশে আছে। আর হিজলার মানুষের কাছেও তার একটাই চাওয়া- ‘আপনারা আমাকে ভুল বুঝেন নাই, ভবিষ্যতেও আমার পাশে থাকবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...